অবশেষে ধরা পড়লো হাঁস-মুরগী ধরে খাওয়া অজগর
মৌলভীবাজার প্রতিনিধি : বাড়িতে পালন করা হাঁস-মুরগী একটা একটা করে খুঁয়া যাচ্ছিল। গৃহস্থরা ভাবছিলেন চুরি হচ্ছে। বাড়ির দেওয়ালের উপরে ওঁৎ পেতে থাকা একটি অজগর সাপ উদ্ধারের পর বেরিয়ে এলো হাঁস-মরগী খুঁয়া যাওয়ার রহস্য।
ধারণা করা হচ্ছে এতোদিন এই অজগর সাপই একটা একটা করে হাঁস আর মুরগীর বাচ্চাগুলে খেয়ে আসছিল।
বৃহস্পতিবার (১৬ জুলাই) আন্তর্জাতিক পরিবেশ দিবসের দিনেই শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া এলাকার জোবায়ের নামের এক ব্যক্তির বাড়ি থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বাসিন্দারা জানান, বেশ কয়েকদিন ধরে ওনাদের হাস ও মুরগির বাচ্চা পাওয়া যাচ্ছিল না।
সকালে হঠাৎ দেখতে পান একটি অজগর সাপ বাড়ির দেয়ালের ওপর থেকে পাশের গাছের দিকে যাচ্ছে। তখনই ওনারা বুঝতে পারেন, এতদিন ধরে হারিয়ে যাওয়া হাস ও মুরগির বাচ্চাগুলো এই অজগর সাপটিই খেয়ে আসছিল।
পরবর্তীতে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হলে, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে গিয়ে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, অজগর সাপটি স্থানীয় গৃহস্থদের পালিত হাঁসমুরগি চুরি করে খেয়ে আসছিল। খবর পেয়ে আমরা গাছের উপর লুকিয়ে থাকা সাপটিকে নিছে জাল পেতে সতর্কতার সাথে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।








