ঢাকা | জুলাই ১৭, ২০২৬ - ৩:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশুদের মাঝে গাছের চারা বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 16, 2026 - 2:06 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 29 বার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু ও তাদের পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১ টায় উপজেলার গঙ্গা প্রসাদ গ্রামে বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ হয়। বিদ্যালয়ের ১৫০ জন প্রতিবন্ধী শিক্ষার্থী ও অভিভাবকগণের মাঝে এসব চারা বিতরণ করা হয়।

বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা (দাতা) ও পরিচালনা কমিটির সভাপতি আফজাল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বেসিক এর নির্বাহী পরিচালক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র সরকার, শিক্ষিকা মাহামুদা , ফজিনাতুন, শিক্ষক পলাশ ধনপতিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।