ঢাকা | জুলাই ১৮, ২০২৬ - ৩:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

জুলাই শহীদ দিবসে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, July 17, 2026 - 1:58 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 38 বার

আনোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধি : গত কাল বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬,  জুলাই শহীদ দিবস ২০২৬ ‘ উপলক্ষে চট্টগ্রাম মহানগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত, জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে, মহান জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে,চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সিএমপির পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলীর নেতৃত্বে, এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি-সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের পর উপস্থিত কর্মকর্তারা মহান জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।