ঢাকা | জুলাই ২১, ২০২৬ - ১০:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

প্রতারক চক্রের দুই সদস্য গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 20, 2026 - 12:18 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 21 বার

জুনাইদ কবির ,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের অভিযানে রাণীশংকৈল উপজেলায় সঙ্ঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার করা হয়।।আসামিরা হলেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাসিন্দা মৃত ইউসুফ আলীর ছেলে, জাহাঙ্গীর আলম (৩৬) এবং তার ফুপাতো বোন সিমা বেগম (৩২) ওই উপজেলার শনিবুলাহ ওরফে সালামের স্ত্রী।

শুক্রবার (১৭ জুলাই) ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জানান অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন।

তিনি জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরেই টাকার বিনিময়ে সাধারণ মানুষকে স্বর্নেও পুতুল ও বিদেশি রুপার মুদ্রা ও সোনার কলসি দেয়ার নাম করে নানাভাবে প্রতারণা করে আসছিল। এবং এসব মালামাল নিতে আসা ব্যক্তিদের সাথে থাকা টাকা লুটকরে নিতো তারা। পরবর্তীতে প্রতারণার শিকার জনৈক ব্যক্তির অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে নিজ বাড়ি থেকে এই দুই প্রতারককে গ্রেফতার করতে সক্ষম হয় তারা।

খোদাদাদ হোসেন আরো জানান, আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর আলমের শয়ন ঘরের বারান্দায় চুলার পুর্বপাশে মাটি ঘুরে, পিতলের মত দেখতে দের কেজি ওজনের একটি দস্তার কলস এবং কলসের ভিতরে থাকা স্বর্ণে সাদৃশ্য সোনালী রঙের গোপাল ঠাকুরের ৬টি নকল মূর্তি, এবং ৫টি সাদা রঙের বিদেশি মুদ্রা উদ্ধার করে তারা।
এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ টি এম গোলাম রসুল সহ গোয়েন্দা শাখার সদস্য বৃন্দ, ,সাংবাদিক মনসুর আলী, সাংবাদিক জুনাইদ কবিরসহ জেলায় কর্মরত গনমাধ্যম কর্মীরা।