সখিপুরে লাভলী আক্তারে ঝুলন্ত মরদেহ উদ্ধার
রঞ্জু আহমেদ স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল সখিপুরে লাভলী আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার কালমেঘা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লাভলী আক্তার ওই গ্রামের সানোয়ার হোসেনের স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে বুধবার সকাল আটটার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন লাভলী আক্তার। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।








