চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপির আগমনে লোহাগাড়া উপজেলা বিএনপি স্বাগত মিছিল
খলিল চৌধুরী, লোহাগাড়া:চট্টগ্রামে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এমপির আগমনে লোহাগাড়া উপজেলা বিএনপি স্বাগত মিছিল করছেন।
৮ আগষ্ট বিকেলে উপজেলা সদর লোহাগড়া-আমিরাবাদ বটতলী শহরে প্রধানমন্ত্রী আগমনে লোহাগাড়া উপজেলা বিএনপি আয়োজিত স্বাগত মিছিল চট্টগ্রাম দক্ষিণ বিএনপি যুগ্ম আহবায়ক ও লোহাগাড়া উপজেলা বিএনপি সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী সভাপতিত্বে-
প্রধানমন্ত্রী তারেক রহমানে স্বাগত মিছিলে অংশ নেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য এসএম সলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান চৌধুরী, সালাউদ্দিন চৌধুরী সোহেল, মোঃ ফৌজুল কবির ফজলু ও লোহাগাড়া উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক এটিএম জাহেদ চৌধুরী সহ লোহাগাড়া উপজেলা বিএনপি ও নয় ইউনিয়নের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।








