ঢাকা | সেপ্টেম্বর ৫, ২০২৬ - ৩:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, September 4, 2026 - 5:49 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 18 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রাম কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের মাঝে ষষ্ঠ বারের মতো শিক্ষা সামগ্রী বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের প্রথম দফায় একাধিক পয়েন্টে মোট ৭০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সকাল ১০টায় কুষ্ট হাসপাতাল গেইটে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে জুমপাড়া ও বনগ্রাম স্কুল এলাকায় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল করিম, নয়ন, মো. ওমর ফারুক, সাংবাদিক কবির হোসেন, সাংবাদিক শান্তি রঞ্জন চাকমা, ইন্দ্র কুমার চাকমা, নিশি কুমার চাকমা, ভগিরত চাকমা, কাইলা বলি চাকমা। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম পারভেজ, মোহাম্মদ কলিম উল্লাহ, সাকিন বড়ুয়া, ইসপাত আহমেদ, সাকাওয়াত হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

এ কার্যক্রমের দ্বিতীয় দফায় চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের আরও বিভিন্ন পয়েন্টে শিক্ষা সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
ছবির ক্যাপশন : রাঙ্গুনিয়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করছেন অতিথিরা।