ঢাকা | অক্টোবর ৬, ২০২৬ - ১১:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে ১২০০ পিচ ইয়াবাসহ ৪  মাদক কারবারি গ্রেপ্তার 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 6, 2026 - 4:12 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার

মোঃ রুবেল মিয়া,সিনিয়র স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান চালিয়ে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা  কার্যালয়, টাঙ্গাইল -এর সহকারী পরিচালক এর সার্বিক তত্ত্বাবধানে ও মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মহেড়া ইউনিয়নের আগছাওয়ালী গ্রামের মোঃ রিপন মিয়া (৪১) পিতাঃ মৃত.আসমত মিয়া, মহেড়া গ্রামের  মোঃ জাবেদ হোসেন (৩৭) পিতাঃ মৃত. সাকী মিয়া, একই গ্রামের  জহুরুল (৪০)

পিতাঃ রমজান মিয়া, মোঃ ফরিদ মিয়া (৩৮)

পিতাঃ মৃত. হাবিল মিয়া গ্রামঃ নগরছাওয়ালী, থানাঃ মির্জাপুর, জেলাঃ  টাঙ্গাইলের বাসিন্দা।

দীর্ঘদিন ধরে মির্জাপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকের পাইকারি ও খুচরা ব্যবসা চালিয়ে আসছিল। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে সে বিভিন্ন সময় নানা কৌশল অবলম্বন করত তারা।

​

মির্জাপুর থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহেড়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে ৪জনকে গ্রেপ্তার করে এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা মোট ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আল মামুন জানান,  আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত অন্য কোনো সিন্ডিকেট বা কোন চক্রের সন্ধান আছে কি না সে বিষয়ে তদন্ত চলছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।