ঢাকা | অক্টোবর ৭, ২০২৬ - ১০:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাংলাদেশ দূতাবাসের সাথে সিলেট উইংয়ের সৌজন্য সাক্ষাৎ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, October 7, 2026 - 3:05 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 13 বার

সিলেট:রেজওয়ান আহমেদ সুজন, ওমানের রাজধানী মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সাথে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান কর্তৃক অনুমোদিত সিলেট প্রবাসীদের সংগঠন বৃহত্তর সিলেটের উইং সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

বুধবার ৭ সেপ্টেম্বর দূতাবাস চার্জ দা অ্যাফেয়ার্স মাহমুদুর রহমানের অফিস রুমে, দূতাবাস লেবার কাউন্সিলর রাফিউল ইসলামের উপস্থিতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উইংয়ে সম্মানিত সভাপতি সোহরাব হোসেন বাবু  ও সাধারণ সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অ্যাফেয়ার্স মাহমুদুর রহমান সিলেট বিভাগের মানুষের সাথে অনেক পুরাতন সম্পর্ক উল্লেখ করেন। এসময় তিনি সিলেটের সুনামগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বরত সময়ের মধুর কিছু স্মৃতি উপস্থাপন করেন। তিনি বলেন  অত্যন্ত আনন্দ বিষয় হচ্ছে আপনারা সামাজিক কাজ করার জন্য একত্রিত হয়েছেন। সামাজিক- মানবিক কাজের পাশাপাশি ওমানে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির মধ্যে সচেতনতামূলক উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান করেন।

উহং সভাপতি সোহরাব হোসেন বাবুর ভিসা সংক্রান্ত জটিলতা কবে নিরসন হবে এমন প্রশ্নের  জবাবের চার্জ দা অ্যাফেয়ার্স বলেন, হয়তো ধাপে ধাপে বাংলাদেশী শ্রমিকদের জন্য বিল্ডিং কনস্ট্রাকশনের ভিসা প্রদানের সম্ভাবনা রয়েছে। ইতিপূর্বে আপনারা অবগত আছেন কৃষি ও মৎস খাতে দশ হাজার বাংলাদেশি ভিসা প্রদানের প্রস্তুতি চলছে। ওমানের একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশ অবস্থান করছেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশীর জন্য ওমানে শ্রমবাজার খোলার সম্ভাবনা রয়েছে।

সাধারণ সম্পাদক আখতার হোসেন বলেন,ওমানে বসবাসরত সিলেট প্রবাসীদের সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কল্যাণে কাজ করার লক্ষ্যে বৃহত্তর সিলেট উইংকে অনুমোদন প্রদান করায় বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের কার্যনির্বাহী পরিষদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের দিকনির্দেশনা ও সহযোগিতা নিয়ে এবং ওমানের প্রচলিত আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বৃহত্তর সিলেটের প্রবাসীদের কল্যাণে কাজ করে যাবে।

এ সময় উইং নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম কামালী, সহ-সভাপতি মতিউর রহমান সাদী , সিনিয়র সাধারণ সম্পাদক আহমেদ সুমন, সহ-সম্পাদক সম্পাদক রেজওয়ান আহমেদ সুজন, কোষাধক্ষ্য মামুন আহমদ, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল বাসিত, প্রচার সম্পাদক আলমগীর আলম, তথ্য প্রযুক্তি সম্পাদক আহমেদ রানা,ক্রিয়া সম্পাদক আব্দুল মুকিত, ধর্ম সম্পাদক খসরুজ্জামান নূর শাহাদাত, সংস্কৃতি সম্পাদক আহমেদ বশির, সদস্য জুবেল আহমদ প্রমুখ,

পরিশেষে আগামী ২২ অক্টোবর বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাদের বৃহত্তর সিলেট উইংয়ের অভিষেক অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো হয় এবং ফুলের শুভেচ্ছার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।