ঢাকা | অক্টোবর ৭, ২০২৬ - ১১:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে রেজিস্ট্রেশনের মাধ্যমে ব্যাটারি চালিত অটো রিক্সা চলাচলের দাবিতে লিফলেট বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, October 7, 2026 - 3:12 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 14 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
কেরানীগঞ্জে সরকারিভাবে রেজিস্ট্রেশনের মাধ্যমে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের দাবিতে লিফলেট বিতরণ ও পরিকল্পিভাবে সন্ত্রাসের বিরোদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটো রিক্সা শ্রমিক দল। বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটো রিক্সা শ্রমিক দলের ঢাকা জেলার সভাপতি মোঃ রফিক খান ও

সাধারন সম্পাদক এ.আর আশিক চৌধুরীর নেতৃত্বে সকালে কদমতলী গোলচত্বর এলাকায় এই লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করা হয়।এসময় আরো উপস্থিত ছিলেন দক্ষিন কেরানীগঞ্জ থানা জাতীয়তাবাদী সিএনজি অটো রিক্সা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক, সিনিয় সহসভাপতি মোঃ নাজিম ,সাধারন সম্পাদক আক্কাস ও উপদেষ্টা মোঃ জামাল হোসেন।