ঢাকা | অক্টোবর ৭, ২০২৬ - ১১:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বারহাট্টায় মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, October 7, 2026 - 3:15 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 12 বার

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টায় অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ  আদালত।

মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার রায়পুর ইউনিয়নের উড়াদিঘি বাজার  এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিক্রয় রেজিস্টার আপডেট না থাকায় এবং ক্রেতাকে ভাউচার না দেওয়ায় কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার।  অভিযানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান  এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা  উপস্থিত ছিলেন।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের আইন ও বিধি মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে।