বাঙ্গালহালিয়া শ্রী শ্রী গিরিধারী সেবাকুঞ্জে শুভ মহালয়া উপলক্ষে সমবেত মাতৃ আহ্বান ও গায়ত্রী মন্ত্র পাঠ
মিন্টু কান্তি নাথ রাজস্থলী:রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া শ্রী শ্রী গিরিধারী গীতা বিদ্যাপীঠের উদ্যোগ শুভ মহালয়া উপলক্ষে সমবেত মাতৃ আহ্বান ও গায়ত্রী মন্ত্র পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর শনিবার সকালে অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন বাঙ্গালহালিয়া শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জের অধ্যক্ষ মাধব গৌর দাস বাবাজি। গিরিধারী গীতা বিদ্যাপীঠের পরিচালক বিপ্লব মৌল্লিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে শ্রী শ্রী
চন্ডী পাঠ করেন প্রধান উপদেষ্টা পংকজ ভুষন চৌধুরী, এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা অরুন সেন , ছোটন চৌধুরী, গীতা পাঠক বিশু মৌল্লিক, সুব্রত দে, প্রমুখ।
রাজস্থলী উপজেলায় এই প্রথম বারের মত শুভ মহালয়া উপলক্ষে সমবেত মাতৃ আহ্বান ও গায়ত্রী মন্ত্র পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে। এলাকার সনাতন সমাজের নেতৃবৃন্দ বাঙ্গালহালিয়া শ্রী শ্রী গিরিধারী কঞ্জু ও গিরিধারী গীতা বিদ্যাপীঠের পরিচালক বিপ্লব মৌলিককে ধন্যবাদ জানান।








