ঢাকা | অক্টোবর ১০, ২০২৬ - ১১:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বারহাট্টায় নিবন্ধিত চিকিৎসক না হয়েও চিকিৎসা ও প্রেসক্রিপশন করায় ২৫ হাজার টাকা জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, October 10, 2026 - 4:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 12 বার

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টায় নিবন্ধিত চিকিৎসক না হয়েও চিকিৎসাসেবা ও প্রেসক্রিপশন করার অভিযোগে এক ভুয়া চিকিৎসকের চেম্বারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।এ সময় ভুয়া চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং চেম্বার ও কার্যক্রম পুরোপুরি বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

আজ শুক্রবার (৯ অক্টোবর ) বিকালে উপজেলা নির্বাহী ম্যাসিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাজেদুল ইসলামের নেতৃত্বে আসমা ইউনিয়নের আসমা বাজারের ব্রীজের কাছে অবস্থিত ভুয়া চিকিৎসক রাশীদ আহমেদ কুকির চেম্বারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযানকালে ভুয়া ডাক্তার রাশীদ খান কুকির চিকিৎসকের নিবন্ধিত সনদ না থাকা এবং প্রেসক্রিপশন করার বিষয়টি ধরা পড়ে।

অভিযান সূত্রে জানা যায়, আজ বারহাট্টা উপজেলার আসমা ব্রিজের পাশে একটি চেম্বারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নিবন্ধিত চিকিৎসক না হয়েও বিভিন্ন রোগের চিকিৎসা পরিচালনা ও প্রেস্ক্রাইব করার অপরাধে রাশীদ আহমেদ কুকি নামের এক ব্যক্তিকে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এছাড়া চেম্বার ও কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

বারহাট্টা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাজেদুল ইসলাম বলেন জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে সনদবিহীন চিকিৎসক এবং অনুমোদনহীন চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।