প্রচ্ছদ » » কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবক আটক
কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবক আটক
মৌলভীবাজারের কমলগঞ্জে ২২ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের পরানধর এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও গ্রামের আফরোজ মিয়ার ছেলে মো. দেলোয়ার হোসেন (২০) ও একই গ্রামের মৃত দিলবর মিয়ার ছেলে সাইদুল মিয়া (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রায় ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হামিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল পরানধর এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।