ঢাকা | অক্টোবর ১১, ২০২৬ - ৮:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে ১২টি পদক জিতল রাজশাহী তায়কোয়ানডো দোজাং

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, October 11, 2026 - 1:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 5 বার
রাজশাহী: চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) জিমনেসিয়ামে জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন হলো দুই দিনব্যাপী ‘চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ-২০২৬’। বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের ৭টি জেলার ২৯টি ক্লাবের ৪৮০ জন উদীয়মান ক্রীড়াবিদ অংশ নেন। এই টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে রাজশাহী তায়কোয়ানডো দোজাং-এর বিভিন্ন বয়স শ্রেণির খেলোয়াড়রা পুরুষ ও নারী বিভাগে মোট ৬টি স্বর্ণ ও ৬টি রৌপ্য পদক অর্জন করেছে।
পুরুষ বিভাগে অনু-০৭ বয়স শ্রেণির খেলোয়াড় প্রিন্স আদনান একক পুমসে ও কিওরোগী উভয় ইভেন্টেই স্বর্ণ পদক জয় করেন। অনু-০৯ বয়স শ্রেণির মোঃ আহনাফ ইসলাম কিওরোগীতে স্বর্ণ ও একক পুমসেতে রৌপ্য এবং অনু-১৪ বয়স শ্রেণির মোঃ আবির আহমেদ পরশ একক পুমসেতে স্বর্ণ ও কিওরোগীতে রৌপ্য পদক অর্জন করেন। অন্যদিকে নারী বিভাগেও সাফল্যের ধারা অব্যাহত রেখে অনু-০৭ বয়স শ্রেণির ফাহমিদা হক ইরা একক পুমসে ও কিওরোগী দুই ইভেন্টেই স্বর্ণ পদক জয় করেন। একই সাথে অনু-১৭ বয়স শ্রেণির মারিন আশরাফী একক পুমসেতে স্বর্ণ ও কিওরোগীতে রৌপ্য এবং অনু-১৪ বয়স শ্রেণির জাফরিন জারা একক পুমসে ও কিওরোগী উভয় ইভেন্টে রৌপ্য পদক লাভ করেন।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাহউদ্দিন ও পরিচালনা কমিটির সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান। দুই দিনব্যাপী এই সফল টুর্নামেন্টের ফাইনাল পর্ব শেষে বিজয়ীদের মাঝে সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও ফাইনেন্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। রাজশাহী তায়কোয়ানডো দোজাং-এর এই গৌরবময় অর্জনে কোচ, খেলোয়াড় ও অভিভাবকবৃন্দের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

NEWS.jpg