ঢাকা | অক্টোবর ১২, ২০২৬ - ৬:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বারহাট্টায় জেলা প্রশাসকের সাথে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, October 12, 2026 - 11:15 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 6 বার

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টায়  জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বারহাট্টা উপজেলা পরিদর্শন করেছেন এবং উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেছেন।

সোমবার ১২ অক্টোবর সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন বারহাট্টা উপজেলা  নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা  জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান ।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা, জনসেবার মানোন্নয়ন, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং সাধারণ মানুষের কাছে সেবা আরও সহজ ও দ্রুত পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, “জনগণের জন্য কাজ করাই প্রশাসনের মূল দায়িত্ব, আর তাই মাঠপর্যায়ে সেবা আরও জোরদার করা হবে।”

সভায় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ. এস. এম. গোলাম হোসাইন,উপজেলা প্রকৌশলী কাজী আব্দুল বাতেন, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো: মমিনুর রহমান,বারহাট্টা থানার অফিসার ইন চার্জ চম্পক দাম  সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

মতবিনিময় শেষে জেলা প্রশাসক উপজেলার দপ্তরগুলোর কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে সেবার মান আরও উন্নত করার নির্দেশনা প্রদান করেন।