ঢাকা | অক্টোবর ১২, ২০২৬ - ৬:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

আমিরাবাদ ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তথ্য-উপাত্ত সংগ্রহ ও মতবিনিময় সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, October 12, 2026 - 11:21 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

লোহাগাড়া প্রতিনিধি-লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদের দলীয় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তথ্য-উপাত্ত সংগ্রহ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ উপলক্ষ্যে আমিরাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে দলীয় সমর্থন প্রদানে প্রার্থী যাচাই-বাছাই কমিটির আয়োজনে এই মতবিনিময় সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও লোহাগাড়া উপজেলা বিএনপি সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে

সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান চৌধুরী, সালাহউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু।

মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বক্তব্য দেন লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাংবাদিক খলিল চৌধুরী ও লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মুসলিম উদ্দিন।

যুবদল নেতা বাহাদুর চৌধুরীর সঞ্চালনা মতবিনিময় সভায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীরা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।