ঢাকা | অক্টোবর ১৩, ২০২৬ - ৭:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

অবৈধ কাভার্ডভ্যানে গ্যাস বিক্রির দায়ে মা সিএনজি পাম্পকে ১ লাখ টাকা জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 13, 2026 - 12:57 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার

সিনিয়র স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে কাভার্ডভ্যানে গ্যাস বিক্রির দায়ে মা সিএনজি স্টেশনের মালিক ইব্রাহিম মিয়াকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ অক্টোবর) মির্জাপুর উপজেলার বাওয়ার কুমারজানি এলাকায়  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌহিদ রেজা এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, অবৈধভাবে তৈরি কাভার্ড ভ্যান বা কার্গোতে শতাধিক মোবাইল সিএনজি সিলিন্ডার স্থাপন করা করা হয়। এই প্রক্রিয়ায় সাধারণ কাভার্ড ভ্যানের ভেতরে সারি সারি গ্যাস সিলিন্ডার বসিয়ে সিএনজি স্টেশন থেকে গ্যাস ভরা হয়।  এই কাভারভ্যানের মাধ্যমে পরবর্তীতে বিভিন্ন অবৈধ কারখানা বা স্থানে চড়া দামে সরবরাহ করা হয়।

এ ঘটনায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ১৩ ধারায় স্টেশনটির মালিক ইব্রাহিম মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌহিদ রেজা জানান, অভিযানের মাধ্যমে অবৈধভাবে গ্যাস বিক্রি বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে