ঢাকা | অক্টোবর ১৩, ২০২৬ - ৭:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে “আরডিআরএস” এনজিও-র নতুন শাখা উদ্বোধন 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 13, 2026 - 1:09 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 3 বার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ধামইরহাটে “আরডিআরএস” এনজিও-র নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। ধামইরহাট উপজেলার আগ্রাদিগুন বাজার সংলগ্ন ভবনে নতুন শাখা উদ্বোধন করা হয়।  ১৩ অক্টোব দুপুরে শাখা উদ্বোধন করেন  “আরডিআরএস” এর  রাজশাহী ও খুলনা বিভাগের বিভাগীয় পরিচালক রেজাউল করিম। উদ্বোধন শেষে স্থানীয় বিভিন্ন শ্রেনী- পেশার মানুষের উপস্থিতিতে বক্তব্য প্রদান করেন আগ্রাদিগুন ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক, সাবেক চেয়ারম্যান আঃ মজিদ, আগ্রাদিগুন ডিগ্রি কলেজের অধ্যক্ষ
মোজাফফর রহমান, “আরডিআরএস ” এর  আঞ্চলিক ব্যবস্থাপক (উদয়ন) আঃ কাইয়ুম, আঞ্চলিক ব্যবস্থাপক (উন্নতি) রবিউল ইসলাম, এরিয়া ম্যানেজার (উদয়ন) আজিজার রহমান,  এরিয়া ম্যানেজার (এন্টারপ্রাইজ) মোশারফ করিম, আগ্রাদিগুন শাখা ম্যানেজার সুশান্ত কুমার, আগ্রাদিগুন ইউপি সদস্য সারোয়ার আলম প্রমূখ। উদ্বোধনী দিনে ১০ জনকে ৮ লক্ষ ৩০ হাজার ঋণের টাকা হস্তান্তর করা হয়।