ঢাকা | অক্টোবর ১৩, ২০২৬ - ৮:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 13, 2026 - 1:18 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 1 বার
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ
ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ,
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক এবং বেগম খালেদা জিয়া গণঅধিকার গণতন্ত্র পরিষদের নওগাঁ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এইচ এম মুস্তাফিজুর রহমান ফিরোজ। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।আলোচনা সভায়
বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি, আগাম সতর্কতা এবং কার্যকর ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। দুর্যোগের আগে সচেতনতা তৈরি ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা গেলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এ জন্য প্রতিটি পরিবার থেকেই দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।পরে দুর্যোগকালীন করণীয়, নিরাপদ আশ্রয় গ্রহণ এবং জীবন রক্ষার বিভিন্ন কৌশল তুলে ধরে একটি সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়। মহড়ার মাধ্যমে দুর্যোগের সময় দ্রুত ও নিরাপদে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।#