ঢাকা | অক্টোবর ১৩, ২০২৬ - ৮:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পাওনা ১,২৬৩ টাকা চাওয়ায় চা বিক্রেতাকে হত্যা, ১৮ বছর পর আসামির মৃত্যুদণ্ড

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 13, 2026 - 1:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 1 বার
রাজন আবেদীন রাজু, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে দোকানের বকেয়া মাত্র ১ হাজার ২৬৩ টাকা চাওয়াকে কেন্দ্র করে চা বিক্রেতা দুরূদ মিয়াকে হত্যার ঘটনায় ১৮ বছর পর প্রধান আসামি ছাদিক মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক শামসাদ বেগম এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১২ জুন সকালে মৌলভীবাজার সদর উপজেলার নারাইনপাশা গ্রামে নিজের মুদি দোকানে চা পান করতে আসেন ছাদিক মিয়া। এ সময় দোকানের বকেয়া ১ হাজার ২৬৩ টাকা চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বাড়ি চলে যান। কিছুক্ষণ পর চাচা ও অন্য সহযোগীদের নিয়ে দোকানে ফিরে এসে ধারালো চাকু দিয়ে দুরূদ মিয়াকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছেলে মকবুল মিয়া বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে প্রায় ১৮ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হলো।
নিহত দুরূদ মিয়া ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছাদিক মিয়া দুজনই মৌলভীবাজার সদর উপজেলার নারাইনপাশা গ্রামের বাসিন্দা