ঢাকা | অক্টোবর ২১, ২০২৬ - ২:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে শারদীয় দুর্গাপূজার উপলক্ষে অসহায় হিন্দু সম্প্রদায়ে মাঝে শাড়ী বিতরণ 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, October 19, 2026 - 2:36 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 19 বার
ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে শারদীয় দূর্গাপুজার উপলক্ষে অসহায়, ছিন্ন মুল, গরীব সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ী বিতরন করা হয়েছে।
১৯ অক্টোবর (সোমবার) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার কাজি তাহমিনা সারমিনের সভাপতিত্বে শাডী বিতরণ অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের সংসদ সদস্য ইন্জিনিয়ার মো. এনামুল হক। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন শারদীয় দূর্গাপুজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি বাঙ্গালী আবহমান সাংস্কৃতিক, সংগীত, ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক । এ উৎসব মানুষের মধ্যে শ্রদ্ধাবোধ, ভালবাসা ও ঐক্যের বন্ধনকে আরো সুদৃঢ় করে তোলে। ধর্ম-বর্ন নির্বিশেষে সবার অংশ গ্রহনে দূর্গাপুজা হয়ে উঠে
আনন্দ, সৌহার্দ্যে মিলন মেলা। তিনি পুজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দ সহ দায়িত্ব শীল ভুমিকা পালনসহ পুজো মন্ডপ গুলোতে কোন প্রকার অপ্রতিকর ঘটনা না ঘটে সে দিকে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) সাজ্জাদ পারভেজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার সহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দু প্রমুখ।