হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশে বেতাগীতে পূজা মণ্ডপ পরিদর্শন
চট্টগ্রাম:রাঙ্গুনিয়ার সাংসদ হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশে বেতাগী ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন-সহ শুভেচ্ছা বিনিময় করেন শহীদ মাকসুদুল হক চৌধুরীর পরিবারের পক্ষে বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পেয়ারুল হক চৌধুরী স্বপন ও বেতাগী ইউনিয়ন বিএনপির সভাপতি নিজামুল হক চৌধুরী তপন।
মঙ্গলবার(২০অক্টোবর)রাতে বেতাগী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী পশ্চিম বেতাগী সবুজ সংঘ দূর্গা মন্ডপ, মধ্যেম বেতাগী দক্ষিনেশ্বরী কালী মন্দির সার্বজনীন মন্ডপ,বেতাগী দূর্বার ক্রীয়া চক্র সার্বজনীন দূর্গা মন্ডপ,উত্তর বেতাগী মহামায়া হরি মন্দির সার্বজনীন দূর্গা মন্ডপ,উত্তর বেতাগী যুব কেন্দ্র সার্বজনীন দূর্গা মন্ডপ,পাল পাড়া সার্বজনীন দূর্গা মন্ডপ ও পূর্ব বেতাগী নাথ পাড়া গ্রীস চন্দ্র শ্যামা সংঘ সার্বজনীন দূর্গা মন্ডপসহ সকল পূজা মণ্ডপ পরিদর্শন করেন পেয়ারুল হক চৌধুরী স্বপন ও নিজামুল হক চৌধুরী তপন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের উক্তি ধর্ম যার যার রাস্ট্র সবার এছাড়াও ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার বলে উল্লেখ করেন এবং বলেন,ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। ধর্ম যার যার,উৎসব সবার-এই চেতনায় সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে সবাইকে সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান জানান।








