ঢাকা | নভেম্বর ৯, ২০২৬ - ৯:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

‘রাঙ্গুনিয়ার উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা চাই’ — নবাগত ইউএনও

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, November 9, 2026 - 10:10 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 32 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক: রাঙ্গুনিয়া উপজেলার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন ও জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম এগিয়ে নিতে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাৎ হোসেন।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতা কামনা করেন।

সভায় ইউএনও মো. শাহাদাৎ হোসেন বলেন, রাঙ্গুনিয়ার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে প্রশাসন আন্তরিকভাবে কাজ করতে চায়। এ ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি গঠনমূলক পরামর্শ দিয়ে প্রশাসনকে সহযোগিতা করলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

তিনি আরও বলেন, প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বজায় থাকলে জনস্বার্থসংশ্লিষ্ট অনেক সমস্যা দ্রুত চিহ্নিত ও সমাধান করা সম্ভব হবে।

মতবিনিময়কালে সাংবাদিকরা রাঙ্গুনিয়ার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ, উন্নয়ন সম্ভাবনা এবং স্থানীয় নানা বিষয় তুলে ধরেন। এ সময় প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের পেশাগত সুসম্পর্ক ও সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবচার চৌধুরী, সহসভাপতি আব্বাস হোসাইন, যুগ্ম সম্পাদক এম মতিন, সাংবাদিক মো. আলী, শান্তি রঞ্জন চাকমা, জগলুল হুদা, আরিফুল হাসনাত, মোয়াজ্জেম হোসেন কায়সার, ইসমাঈল হোসেন নয়ন, জাহেদ হাসান তালুকদার ও মো. রুবেলসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা।