ধানীখলার পাজলার চরেনকুইজ প্রতিযোগিতা ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত।।
আরিফ রববানী ঃঃ মুজিব জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে অভিযাত্রিক পাজলার চর পাঠাগারের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও কৃতি সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২০ব্যাপক ঝাক-জমক উৎসাহ উদ্দীপনা মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
২৭শে ডিসেম্বর সকালে পাজলার চর পাঠাগার চত্বরে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বইলর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ রাজনীতিবিদ খন্দকার মশিহুর রহমান শাহানশাহ।
অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত থেকে উদ্ভোধনী বক্তব্য রাখেন ধানীখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ।
শাহ মোহাম্মদ আলমঙ্গীর জয়
সভাপতি, আবুল মুনসুর মেমরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর হোসেন জয়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে- বর্তমান প্রজন্মদের কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে অবতগ করার মাধ্যমে জাতির জনক সম্পর্কে তাদের মাঝে তুলে ধরাসহ মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কেও নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার আহবান জানিয়েছেন খন্দকার মশিহুর রহমান শাহানশাহ।
তিনি বলেন-মহান মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানের কারিগর হিসাবে বর্তমান প্রজন্মদেরকে ছোটকাল থেকে শিক্ষা দিয়ে তৈরী করতে হবে। পরে তিনি কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্থানীয় রাজনৈতিক সামাজিক বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।








