ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৭:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসক নেতা ডা. গোলাম রাব্বানীর ইফতার বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, March 29, 2023 - 6:44 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 68 বার

নিজস্ব প্রতিবেদকঃচাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব চত্বর এলাকায় বুধবার (২৯ মার্চ) বিকেলে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ১২০ জন অসহায় ও গরিব রোজাদারের মাঝে  ইফতার সামগ্রী বিতরণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চিকিৎসক নেতা ডাঃ গোলাম রাব্বানী।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী শামসুদ্দিন বাবলু, জেলা আওয়ামী লীগের সদস্য আবু সুফিয়ান ,জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল জব্বার, বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: তৌহিদুল হক তুহিন, ছাত্রলীগের নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা সহ সভাপতি মো: আতিকুর রহমান, প্রমূখ।