ঢাকা | নভেম্বর ১, ২০২৬ - ২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুর টু ঢাকা পূর্বাচল ট্রানজিট ১৪০টি বাস সার্ভিস চালু 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, October 31, 2026 - 7:20 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার

মোঃ রুবেল মিয়া, সিনিয়র স্টাফ রিপোর্টার:টাঙ্গাইলের মির্জাপুরে পুর্বাচল ট্রান্সজিট মির্জাপুর টু ঢাকা সরাসরি বাস সার্ভিস চালু করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) পৌরসভার ১ নং ওয়ার্ডের পোষ্টকামুরী চরপাড়া মোড় সংলগ্ন মিনি বাস টার্মিনালে সরাসরি বাস সার্ভিস চালুর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি।

 

উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. কোব্বত আলী মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) এড. আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা ও পুর্বাচল ট্রান্সজিট লিমিটেড এর চেয়ারম্যান জয়নাল আবেদীন।  এখন থেকে মির্জাপুর-বালিয়া-গাবতলী ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চন্দ্রা রুটে চলাচল করবে ‘পূর্বাচল ট্রানজিট এক্সপ্রেস’-এর ১৪০টি বাস।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, ডি এম শওকত আকবর, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক কাউন্সিলর আলী আযম সিদ্দিকী, পুর্বাচল ট্রান্সজিট লিমিটেড এর পরিচালনা পরিষদের কর্মকর্তা রফিকুল ইসলাম, মাহবুব রহমান, তাইজুল ইসলাম ও মাকসুদুর রহমানসহ উপজেলা বিএনপির সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুর্বাচল ট্রান্সজিট সরাসরি বাস সার্ভিস চালু উপলক্ষে অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া পরিচালনা পরিচানা করেন বিএনপি নেতা হাফেজ মাওলানা মো. আরিফ হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. হারুন অর রশিদ।