পাঁচন্দ ইউপিসেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিনারুল সড়ক দুর্ঘটনায় আহত
সোহানুল হক পারভেজ রাজশাহী: রাজশাহীর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুত্ব আহত হয়েছেন জানা গেছে গত রবিবার ৭:৩০ মিনিটে বনকেশর মোড়ে মোটরসাইকেল মোটরসাইকেল সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন তিনি। এ নিয়ে তানোর উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী সকলে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন সে যেন দ্রুত সুস্থ হয়ে রাজনীতির মাঠে ফিরে আসতে পারেন ।
এ বিষয়ে মিনারল ইসলাম বলেন, আমার এই সড়ক দুর্ঘটনায় আমার পাশে এসে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন সারা জীবন তাদের কাছে কৃতজ্ঞ আপনাদের সকলের জন্য দোয়া রইল যারা সকলে আমার জন্য দোয়া করছেন আল্লাহ আপনাদের দোয়া কবুল করুন, আমি যেন দ্রুত সুস্থ হয়ে রাজনীতির মাঠে আপনাদেরকে নিয়ে সারাজীবন পাশে থাকতে পারি।








