ঢাকা | মার্চ ১৩, ২০২৬ - ২:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে সাবেক ইউপি সদস্যকে মধ্যযুগীয় কায়দার নির্যাতনের অভিযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, July 9, 2023 - 12:14 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 54 বার

কেরানীগঞ্জ (ঢাকা)উপজেলা সংবাদদাতা :ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের আইন্তা এলাকায় রাতের আধারে কামাল হোসেন নামে সাবেক এক ইউপি সদস্যকে মধ্যযুগীয় কায়দা নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাংদের বিরুদ্ধে। কামাল হোসেন একই ইউনিয়নের পানগাও গ্রামের তৈয়ব আলীর ছেলে এবং ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার

ভুক্তভোগী পরিবারের অভিযোগ গত শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে কামাল মেম্বার হাসনাবাদ থেকে বাড়ি ফেরার পথে আইন্তা গায়েন বাড়ির সামনে এসে পৌছলে আগে থেকে উৎপেতে থাকা ১০/১২ জনের একটি সঙ্ঘবদ্ধ দল তার গাড়িতে আচমকা আক্রমণ করে ভাংচুর চালায় এবং তাকে মেরে গাড়ি থেকে তুলে একটি ঈদগাহে নিয়ে সেখানেও আরেক দফা মেরে মাটিতে পুতে ফেলার চেষ্টা করে। তার আত্মচিৎকার এলাকাবাসী এগিয়ে এলে তারা পালিয়েছে। এই ঘটনার ২দিন পেরিয়ে গেলেও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ মামলা না নেওয়ায় ভুক্তভোগী কামাল হোসেনের পরিবারের লোকজন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।