তাহিরপুরে ট্রলার ডুবির ৩দিন পর নিখোঁজ ২ ব্যক্তির মধ্যে ১জনের লাশ উদ্ধার
মুরাদ মিয়া,সুনামগঞ্জ:তাহিরপুর মাটিয়ান হাওরে ট্রলার ডুবির ৩দিন পর নিখোঁজ ২জনের মধ্যে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার মাটিয়ান হাওরের বোয়াল মারা নামক স্থান থেকে নিহত শাহ আলম (৩৬)এর মরদেহটি উদ্ধার করা হয়।
তারা দুইজনেই ছিলানী তাহিরপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে,আবুল ফয়েজ (৩৫),একই গ্ৰামের মৃত মস্রব আলীর ছেলে শাহ আলম(৩৬)।
নিহত ব্যক্তিদের স্বজনদের তথ্য সূত্রে জানাযায়, ট্রলার ডুবির ৩দিন পর নিখোঁজ ২ব্যক্তির লাশ উদ্ধারে মাটিয়ান হাওরে পুলিশের অভিযান চালায়। কিন্তু নিহত ২ব্যক্তিদের লাশ খুঁজে না পাওয়ায়।পরে ২৯ আগস্ট রবিবার সকাল ১১টার সময়।সুনামগঞ্জ থেকে আসা ডুবুরি দলের সহযোগিতায়,আবারও লাশের খুঁজে হাওরে নামেন নিহতদের পরিবারের লোকজন। কিছুক্ষণ পর খোঁজাখুঁজির মধ্যে দেখতে পান ভাসমান অবস্থায় একটি লাশ।
পরে নিহত ব্যক্তিদের আত্বীয় স্বজনের তথ্যে লাশটি শাহ আলম এর সনাক্ত করা হয়।
এর আগে রবিবার (২৭ আগস্ট) বিকাল ৫টার দিকে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে তাহিরপুর থেকে বাড়ির উদ্দেশ্যে নিজ গ্ৰাম ছিলানী তাহিরপুরে ট্রলার যোগে রওনা দেন দুই বন্ধু আবুল ফয়েজ,(৩৭)শাহ আলম (৪২) একসাথে। পরে মাটিয়ান হাওর বোয়ালমারা এরিয়ায় এসে নৌকা ডুবে নিখোঁজ হন তারা।








