শুক্রবার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন তাহসান খানের সঙ্গে দুপুরের খাবারের একটি ছবি শেয়ার করে ইকবালের কাচ্চি বিরিয়ানির প্রশংসা করেন।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে মার্কিন দূতাবাসের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছেন। এর আগে তিনি বরিশালে ভাজা ইলিশ ও রসমালাই এবং ঢাকায় রাবড়ি-মালাইসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার উপভোগ করেন।
মার্কিন দূতাবাসের এসব উদ্যোগের লক্ষ্য হিসেবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদারের বিষয়টি তুলে ধরা হয়েছে।