শোক দিবস উপলক্ষে কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা
কেরানীগঞ্জ প্রতিনিধি:কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী যুবলীগের উদ্যোগে আটি পাঁচদোনা স্কুল মাঠে এ কর্মসূচি পালন করা হয়। এতে থানা যুবলীগের সদস্য মেহ্দী হাসান রুমেলের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
এসময় আলোচনা সভায় আরো বক্তব্য দেন রোহিতপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল আলী, তারানগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী যুবলীগের সদস্য সৈকত হাসান বিপ্লব, সাইদ আহমেদ স্বপন প্রমুখ।
শোক সভায় অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যসহ যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনি, তার রত্নগর্ভা স্ত্রী আরজু মনিসহ শাহাদতবরণকারী সব শহিদের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে দোয়া মাহফিল শেষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।








