ঢাকা | সেপ্টেম্বর ২৩, ২০২৬ - ৮:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জেদ্দায় ৯৬তম সৌদি জাতীয় দিবস উদযাপন, অংশ নিলেন বাংলাদেশি সাংবাদিকরা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, September 23, 2026 - 1:40 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার

সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য এক বিশেষ সমাবেশ। জাতীয় গর্ব, সামাজিক সম্প্রীতি ও সৌদি-বাংলাদেশি সম্পর্কের উষ্ণতার আবহে আয়োজিত এ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন দেশের গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

২২ সেপ্টেম্বর জেদ্দার Aiglon Restaurant-এ ড. সালেহ বাটারজীর ‘আহল জেদ্দা সোশ্যাল গ্যাদারিং’-এর উদ্যোগে এ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে Hive Works Foundation-এর পক্ষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মিসেস নওশিন আহমেদ, ডক্টর সালেহ বেঁটার্জী,, মহিউদ্দিন হাকামি, বাংলাদেশী সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন হানিস সরকার উজ্জ্বল, সাজিদুল ইসলাম, মোহাম্মদ ফিরোজ, আবেদা সুলতানা, রফিকুল হক, আনোয়ার রাজু, শামীম সহ জেদ্দার সামাজিক ও ব্যবসায়ী অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে সৌদি আরবের বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি পাকিস্তানি, বাংলাদেশি ও ফিলিপিনো গণমাধ্যমের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়। বিভিন্ন দেশের গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে সৌদি আরবে বসবাসরত বিভিন্ন প্রবাসী সম্প্রদায়ের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ ও সামাজিক বন্ধন আরও জোরদারের উদ্যোগ নেওয়া হয়।

জাতীয় দিবসের এ আয়োজনকে কেন্দ্র করে জেদ্দার সামাজিক ও ব্যবসায়ী মহলে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। অতিথিরা সৌদি আরবের ঐতিহ্য, উন্নয়ন, জাতীয় ঐক্য ও ভবিষ্যৎ অগ্রযাত্রা নিয়ে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া বাংলাদেশি সাংবাদিকরা সৌদি আরবের সরকার ও জনগণকে ৯৬তম জাতীয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা বলেন, সৌদি আরবের জাতীয় দিবসের মতো গুরুত্বপূর্ণ আয়োজনে অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য আনন্দ ও গর্বের বিষয়।

তারা আরও বলেন, এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন সৌদি ও বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজনটি সৌদি আরবের জাতীয় গৌরব, পারস্পরিক সম্মান, বন্ধুত্ব ও সামাজিক সম্প্রীতির এক সুন্দর প্রতিচ্ছবি হয়ে ওঠে। একই সঙ্গে জেদ্দা যে বিভিন্ন দেশের মানুষ ও সংস্কৃতির মিলনস্থল, এ আয়োজনেও তার প্রতিফলন দেখা যায়।