বাঘায় মহিলা আওয়ামী লীগের উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত
সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহীর বাঘায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগষ্ট) বিকেল চার টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাঘা উপজেলা মহিলা আওয়ামী লীগ।
বাঘা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয় জয়ন্তী সরকার মালতি, বাঘা উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপন , উপজেলা সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হোসেন প্রমুখ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্টু, সাংগঠনিক সম্পাদক ওহায়েদ সাদিক কবির, সদস্য মাসুদ রানা তিলু, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মতি, সাধারণ সম্পাদক রিবন আহমেদ বাপ্পি, পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সামিউল আলম নয়ন সরকার, আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি- সাধারণ, মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি – সাধারণ সম্পাদক, গড়গড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি – সাধারণ সম্পাদক, সাবেক প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফকরুল হাসান বিপ্লব, ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহাগ সহ অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও তবারক বিতরণ করা হয়।








