ঢাকা | আগস্ট ৫, ২০২৬ - ১:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নারী নির্যাতন,বাল্যবিবাহ, বিরোধী কোতোয়ালি পুলিশের সচেতনতামূলক সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 3, 2023 - 1:42 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 100 বার

আরিফ রববানী ময়মনসিংহ:মাদক, নারী নির্যাতন,বাল্যবিবাহ, যৌতুক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সভা করেছে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশ।

রবিবার (৩রা সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের এডওয়ার্ড ইন্সটিটিউট এর আয়োজনে ইন্সটিটিউট মিলনায়তনে সচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন- কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।

তিনি বলেন- ছেলেরা যেন মাদক সেবনে অভ্যস্থ হয়ে না পড়ে সে জন্য পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নজর রাখতে হবে ও শাসন করতে হবে। মাদকের প্রথম ধাপ শুরু হয় সিগারেট থেকে। তারা যেন সিগারেট থেকে বঞ্চিত থাকে সে বিষয়টা লক্ষ্য রাখতে হবে। নারীরা বিভিন্ন কারনে নির্যাতনের স্বীকার হয়ে থাকে। যৌতুকের কারনেও নির্যাতনের স্বীকার হয়ে থাকে। নারী শিক্ষার্থীদেরকে কখনো বাল্য বিবাহ দিবেন না। বাল্য বিবাহ একটি আইননত দন্ডনীয় অপরাধ সহ বিভিন্ন বিষয়ের উপর গুরুতর আলোচনা করেন।

এতে বক্তব্য রাখেন- ১নং পুলিশ ফাঁড়ি ইনচার্জ ওয়াজেদ আলী। এডওয়ার্ড ইন্সটিটিউশন এর প্রধান শিক্ষক খসরু বিন সাহাব এর সার্বিক ব্যবস্থাপনায় ও এডওয়ার্ড ইন্সটিটিউশন এর ম্যানেজিং কমিটির সভাপতি ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এডওয়ার্ড ইন্সটিটিউশনের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।