ঢাকা | সেপ্টেম্বর ২১, ২০২৬ - ১:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

আন্তর্জাতিক শান্তি দিবসে: কেমন আছে বাংলাদেশের আদিবাসী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 20, 2026 - 6:11 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 5 বার

লেখক ও কবি স্টেফান সরেন:

আজ ২১শে সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস। প্রতিবছরের ন্যায় এবারও প্রতিপাদ্য “Invest in Peace: For Everyone, Everywhere, Every Day” এটা আমাদের মনে করিয়ে দেয় যে শান্তি কোনো একদিনের অনুষ্ঠানিকতা নয়; এটি প্রতিদিনের চর্চা, পারস্পরিক শ্রদ্ধা, ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের একটি ধারাবাহিক প্রক্রিয়া। বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রীতি, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বহু জাতিগোষ্ঠীর সহাবস্থানের একটি অনন্য দেশ।

এখানে বাঙালিদের পাশাপাশি সাঁওতাল, মাহালি, মুন্ডা, কোল, ওঁরাও, পাহাড়িযাসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে বসবাস করছেন। এই বৈচিত্র্য বাংলাদেশের অন্যতম শক্তি। তবে এই বৈচিত্র্যের মধ্যেও সমতা, ন্যায়বিচার ও উন্নয়নের সুযোগ নিশ্চিত করা এখনও একটি গুরুত্বপূর্ণ জাতীয় চ্যালেঞ্জ। রাজশাহী জেলার তানোর উপজেলার ১ নং কলমা ইউনিয়ন সেই বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি। এখানে বাঙালি ও বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে পাশাপাশি বসবাস করছেন।

পারস্পরিক সহযোগিতা, সামাজিক সম্প্রীতি এবং সাংস্কৃতিক সহাবস্থান এই ইউনিয়নের ইতিবাচক বৈশিষ্ট্য। একই সঙ্গে এখানে উন্নয়নের অগ্রযাত্রার পাশাপাশি কিছু মানুষের বঞ্চনা, বৈষম্য এবং সীমিত সুযোগের বাস্তবতাও বিদ্যমান। তাই শান্তি নিয়ে কথা বলতে হলে শুধু সম্প্রীতির প্রশংসা করলেই হবে না; সেই সম্প্রীতিকে আরও শক্তিশালী করার জন্য যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেগুলোকেও গুরুত্বের সঙ্গে তুলে ধরতে হবে।