ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৪:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

হাফেজ খাজানুর রহমান এর মৃত্যু বিভিন্ন মহলের শোক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, November 12, 2023 - 3:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 88 বার

মেহেদী হাসান,ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধিঃদিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজ মসজিদের ইমাম ও খতিব হাফেজ খাজানুর রহমান হৃদরোগে

আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪৭)বছর।মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যা ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রোববার বাদজোহর ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে জানাজা নামাজ শেষে কেন্দ্রীয় কানাহার কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এর আগে শনিবার সন্ধায় দিনাজপুর এমআব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি,উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন,ফুলবাড়ী পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল,কানাহার মাদ্রাসার মহাপরিচালক মাওলানা আবু মুসা মোহাম্মদ সহ ফুলবাড়ীর অসংখ্য হাফেজ ও বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ,সুধি সমাজ এবং ফুলবাড়ীর সর্বস্তরের মানুষ।

উল্লেখ্য হাফেজ খাজানুর রহমান দীর্ঘ ১৮ বছর কানাহার মাদ্রাসায় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।পাশাপাশি প্রায় ৩০ বছর থেকে ফুলবাড়ী সরকারি কলেজ মসজিদে ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন।ব্যক্তিগতভাবে তিনি স্থানীয় একটি কওমি মাদ্রাসার পরিচালক ছিলেন।