ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৪:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রংপুর বিভাগে সেরা ভ্যাট দাতা ফুলবাড়ীর গুপ্তা প্লাইউডের এমডি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 10, 2023 - 3:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 86 বার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:উৎপাদন ক্ষে‌ত্রে রংপুর বিভাগের দিনাজপুর জেলার সেরা মূল্য সংযোজন কর (মুসক) দাতা হিসেবে নির্বাচিত হয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গুপ্তা প্লাইউড অ্যান্ড উড প্রসেসিং ইন্ডা‌ষ্ট্রিজ লিমি‌টেড এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনন্দ কুমার গুপ্ত।

রোববার (১০ ডিসেম্বর) মুসক দিবস ও মুসক সপ্তাহ উপলক্ষে সেরা মুসক দাতা হিসেবে আনন্দ কুমার গুপ্তকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন রংপুর বিভাগীয় কর কমিশনার মো. শাহীন আক্তার হোসেন।

জাতীয় মূসক দিবস ও মূসক কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, রংপুর এর সম্মেলন কক্ষে সেমিনার এবং সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি এ ক্রেস্ট প্রদান করেন।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে রংপুর কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনার ড. নাহিদা ফরিদীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট আকবর আলী, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রেজাউল ইসলাম এবং রংপুর ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আনোয়ারা ফেরদৌসি (পলি)।

অনুষ্ঠানে সেরা মুসক দাতা আনন্দ কুমার গুপ্তসহ রংপুর বিভাগের ১১ মুসক দাতাকে এ সম্মামনা ক্রেস্ট প্রদান করা হয়।