ঢাকা | মে ১০, ২০২৬ - ২:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শ্রীপুর উত্তর ইউনিয়নে এমপি রতনের জন্য দোয়া

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 26, 2023 - 2:29 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 82 বার

মুরাদ মিয়া,সুনামগঞ্জ:পথে-প্রান্তর সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো:মোয়াজ্জেম হোসেন রতন এর জন্য দোয়া এবং ভোট চেয়ে লিফলেট বিতরণ করলেন,শ্রীপুর উত্তর ইউনিয়নের কৃষক লীগের সভাপতি শেখ মোস্তফা। শেখ মোস্তফা বলেন,আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার স্বতন্ত্র কেটলি প্রতীকের প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন এমপির জন্য এবার আমার আপনাদের কাছে ভোট চাওয়া।

জানাযায় পৌষের শীতকে ঠেলে দিয়ে,শেখ মোস্তফা সাধারণ মানুষের কাছে দিনরাত আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন,শ্রীপুর উত্তর ইউনিয়নের কৃষক লীগের সভাপতি শেখ মোস্তফা।

প্রতিদিনের মতো সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর থেকে শ্রীপুর উত্তর ইউনিয়নের বাগলী ১নং ওয়ার্ড চারাগাঁও ২নং ওয়ার্ডের হাটবাজারে ও গ্রামে গ্রামে কৃষাণীদের মধ্যে এই প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।

এসময় শেখ মোস্তফা কৃষাণীদের হাতে কেটলি প্রতীকের প্রতিক দিয়ে বুঝিয়ে বলেন,৭ই জানুয়ারি সকাল এবার স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন এমপিকে ভোট কেন্দ্রে গিয়ে কেটলি প্রতীকে ভোট দেওয়ার জন্য।

নির্বাচনী প্রচারনার সময় শেখ মোস্তফার সাথে উপস্থিত ছিলেন,কৃষকলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী,যুবলীগ,শ্রমিকলীগ প্রমুখ।

শেখ মোস্তফা বলেন, সুনামগঞ্জ-১ আসনে মো: মোয়াজ্জেম হোসেন রতন এমপি থাকায়,জেলার আইন শৃঙ্খলা ব্যাপক ভাল ছিলো। তাহিরপুর,জামালগঞ্জ,ধর্মপাশা ও মধ্যনগর কোন মানুষ মামলার হয়রানির শিকার হতে হয়নি।

মো: মোয়াজ্জেম হোসেন রতন,এমপি থাকা অবস্থায়,বেশির ভাগ সময় তিনি নির্বাচনী এলাকায় রাস্তা ঘাট,উন্নয়ন মানুষের খোঁজ খবর নেওয়াসহ ও এলাকায় বেশি সনয় কাটিয়েছেন। এ কারনে সাধারণ মানুষসহ ভোটারদের সাথে তার নিবিড় সর্ম্পক গড়ে উঠেছে। তাই আমরা ৭ই জানুয়ারি নির্বাচনে আমরা স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন কে ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাআল্লাহ।