ঢাকা | জুলাই ৪, ২০২৬ - ৪:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

খানসামায় ডুকাস কর্তৃক আয়োজিত নবীনবরণ ও মিলনমেলা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 27, 2023 - 3:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 82 বার

মোঃ লায়ন ইসলাম খানসামা (দিনাজপুর)প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় দিনাজপুরের খানসামা উপজেলা ছাত্র সংসদ (ডুকাস) কর্তৃক আয়োজিত নবীনবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার জমিরউদ্দীন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাকক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়,মেডিকেল কলেজ ২০২২-২৩ সেশনে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

নবীনবরণ ও মিলন মেলা অনুষ্ঠানে ডুকাস এর সাধারণ সম্পাদক সোহেল রানা সাব্বির এর সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য দেন জমিরউদ্দীন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শাহরিয়ার জামান শাহ নিপুন, দিনাজপুর সরকারি কলেজের (দর্শন বিভাগ) প্রভাষক আ স ম শরিফুল ইসলাম, লালমনিরহাট সরকারি কলেজের (ইতিহাস বিভাগ) প্রভাষক আবু ওয়ারেস, ফুলবাড়ি সরকারি কলেজের (দর্শন বিভাগ) নুরনবি ইসলাম সহ ডুকাস এর সদস্য ও চান্সপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ।