ঢাকা | জুলাই ৪, ২০২৬ - ২:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

খানসামায় গ্রাম পুলিশদের সাথে ব্রিফিং করলেন ওসি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 27, 2023 - 3:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 94 বার

মোঃ লায়ন ইসলাম খানসামা (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের খানসামা থানায় গ্রাম পুলিশদের সাথে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিং প্রদান করলেন ওসি মোঃ মাজাহারুল ইসলাম।

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে খানসামা থানা চত্বরে
উপজেলার ৬ টি ইউনিয়নের সকল ওয়ার্ডে দায়িত্বে নিয়োজিত
গ্রাম পুলিশদের সাথে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য ব্রিফিং প্রদান করা হয় ।

ওসি মাজাহারুল ইসলাম গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন, এসময় আইন শৃংখলা রক্ষায় সচেতনতার সাথে কাজ করতে হবে। কোন সন্দেহজনক কিছু দেখলে সাথে সাথে আমাকে জানাতে হবে। স্থানীয় ভাবে নিরসন সম্ভব হলে মেম্বর চেয়ারম্যানকে অবহিত করতে হবে।