মিনি পিকআপ ও মটর সাইকেলে সংঘর্ষে আহত সাংবাদিক সেলিম
নিজেস্ব প্রতিবেদক: মৌলভীবাজার কমলগঞ্জ পতনউসা বাজারে মিনি পিকআপ মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে আহত হয়েছেন জিটিভির সৌদি আরব প্রতিনিধি সেলিম আহমেদ, সোমবার (১ জানুয়ারী ) সকাল সাড়ে ১০ টার দিকে মৌলভীবাজার যাওয়ার পথে কমলগঞ্জ পতনউসা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত সাংবাদিকের বাড়ি পার্শ্ববর্তী উপজেলা কুলাউড়া কর্মধা ইউনিয়নের পুর্ব হাসিমপুর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। সাংবাদিক সেলিম আহমেদ লন্ডনে চ্যানেল এস ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকায় কাজ করেন বলে জানাগেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মটরসাইকেল যোগে সাংবাদিক সেলিম আহমেদ পেশাগত কাজে রবিরবাজার থেকে পতনউসা বাজার হয়ে মৌলভীবাজার যাচ্ছিলেন । পথিমধ্য পতনউসা বাজারের মধ্যখানে পৌঁছালে পশ্চিম থেকে আসা একটি মিনি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে মটরসাইকেলে থাকা আহত হয়েছেন সাংবাদিক সেলিম আহমেদ । এসময় স্থানীয় সাংবাদিক পিন্টু দেবনাথের সহযোগিতায় ও স্থানীয় বাজার ব্যবসায়ী এবং পরিবহন শ্রমিক কল্যান সমিতির সভাপতি / সাধারণ সম্পাদক সহ স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা শেষ রবিরবাজারে ডাক্তার ফরিদ আহমেদের চেম্বারে এক্সরে করা হয়েছে। ডাক্তার ফরিদ আহমেদ বলেন ডান পায়ে বেশি আঘাত লেগেছে একটু সাবধানে থাকতে হবে।








