ঢাকা | মার্চ ১৩, ২০২৬ - ৮:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 6, 2024 - 5:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 64 বার

মোঃ রাহিমুল ইসলাম হৃদয় ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি:কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম।

আর রোববার ভোর ৪টা থেকে প্রতিটি ভোটকেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার। এর আগে সব প্রস্তুতি সম্পন্ন করতে সকাল থেকে শুরু হয় কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানোর কাজ। উপজেলার সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালায় থেকে ৯২টি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে বিতরণ করা হয় এসব সরঞ্জাম। প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা এসে নির্ধারিত পয়েন্ট থেকে বুঝে নেন সরঞ্জামাদি। তারপর পুলিশ প্রহরায় নিয়ে যাওয়া হচ্ছে নির্ধারিত কেন্দ্রে নেয়া হবে।

এসময় ভূরুঙ্গামারী উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ গোলাম ফেরদৌস জানান, কুড়িগ্রাম ১ আসনের ভূরুঙ্গামারী উপজেলার মোট ৯২ টি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনটি একটি রোল মডেল হবে বলে আশা প্রকাশ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি, র‌্যাব, স্ট্রাইকিং ফোর্স, মোবাইল ফোর্স সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে।

উল্লেখ্য অত্র উপজেলায় মোট ভোটার ১৯৮৭৩৪ জন। পুরুষ ভোটার ৯৭১৮৬, মহিলা ১০১৫৪৫ জন, তৃতীয় লিঙ্গের ৩ জন।