ঢাকা | মার্চ ১৩, ২০২৬ - ৮:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

খানসামায় ৫২ টি ভোট কেন্দ্রে সরঞ্জাম বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 6, 2024 - 5:04 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 69 বার

মোঃ লায়ন ইসলাম খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৫২টি কেন্দ্রে ভোটের সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা মো তাজ উদ্দিন প্রতিটি কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও আনসার সদস্যদের উপস্থিতিতে এসব সরঞ্জাম বিতরণ করেন।

খানসামা উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন বলেন, খানসামা উপজেলায় ৫২টি কেন্দ্রে ব্যালট পেপার বাদে সব ধরনের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। ভোটের মাঠে পুলিশ, আনসার সদস্য, বিজিবিসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। ভোটের মাঠে যেন কোনো বিশৃঙ্খলা না হয় সেই বিষয়ে উপজেলা প্রশাসন সব সময় প্রস্তুত রয়েছে।