ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৬:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জের ঢাকা-৩ আসনে নৌকার বিজয়ী প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 8, 2024 - 4:25 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 93 বার

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ঢাকা ৩ আসনের নৌকা মার্কা সমর্থিত প্রার্থী নসরুল হামিদ বিপু পঞ্চম বারের মতো বিজয় হয়েছে।আজ দুপুর দুইটায় কেরানীগঞ্জের দোলেশ্বর তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা করেন ।এ সময় তিনি বলেন আমি নৌকার প্রার্থী হিসেবে এটি আমার পঞ্চম তম নির্বাচন। আমার প্রতি আস্থাশীল হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী ও নৌকা মার্কায় আওয়ামী লীগের প্রতি ।

আমাদের কার্যক্রম এখানকার শৃঙ্খলা শিক্ষা ব্যবস্থা অভূতপূর্ব উন্নতি হয়েছে। তারই প্রতিফলন হয়েছে গতকালকে ভোটের মাধ্যমে। এই ভোটের মাধ্যমে কেরানীগঞ্জ বাসীরা প্রত্যাখ্যান করেছে বিএনপি জোটের সন্ত্রাসী কার্যকলাপকে প্রত্যাখ্যান করেছে। তারা প্রত্যাখ্যান করেছে ভোট বর্জন কেও। সকল সাংবাদিক ভাইয়েরা এই এলাকার প্রত্যেকটি কেন্দ্রে গিয়ে ঘুরে ফিরে দেখেছেন। বিপুল উৎসাহর মধ্যে দিয়ে শান্তি শৃঙ্খলার মধ্য ভোট উৎসব হয়েছে । আমি মনে করি উন্নয়নের সাথে ছিলাম এখানকার শিক্ষা ব্যবস্থায় ছিলাম সামাজিক যে পরিবর্তন করেছি সেটাকে আমরা ধরে রাখবো।