ঢাকা | মে ৪, ২০২৬ - ৫:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাতের আঁধারে সংখ্যালঘুদের জমি দখলের চেষ্টা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, February 27, 2024 - 1:55 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 61 বার

মল্লিক জামাল, স্টাফ রিপোর্টার:-বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা ২নং নাচনাপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড জ্ঞানপাড়ায় রাতের আঁধারে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও মারপিটের অভিযোগ।

ভুক্তভোগী বাসুদেব সরকার বলেন, আমার পৈত্তিক সম্পত্তি প্রায় একশো বছর ধরে এখানে আমরা বসবাস করি এই গ্রুপ বিগত বিএনপির আমলে ১৯৯৩ইং সালে আমাদের বসতভিটা থেকে উচ্ছেদ করে দেশ ছাড়া করেছিল, পরে আওয়ামী লীগ সরকার ১৯৯৬ ইং সালে ক্ষমতায় আসলে আইনের মাধ্যমে আমাদের বসতভিটা ফেরত পাই, সেই তারাই আবার আজ রাতের আঁধারে আমাদের জমি জবরদখল করতে আসে ও মারপিট করে আমরা মাননীয় প্রধানমন্ত্রী কাছে বিচার চাই আমাদের সংখ্যালঘুদের প্রতি অন্যায় করা হচ্ছে।

দিপক সরকার বলেন, আমরা সব সময় আতঙ্কের মধ্যে থাকি ও জীবনের ঝুঁকি নিয়ে জীবন যাপন করি, লাহু গ্রুপ আমাদের বিভিন্নভাবে থ্রেট দেয়, তারা আমাদের মা বোনদেরও ছাড় দেয়নি তাদেরকে বেধড়ক মারপিট করেছে লাহু ও তার ছেলে ইমরান, আমরা আইনের সহযোগিতা চাই।

অভিযুক্ত লাহু মিস্ত্রি বলেন, এই জমি আমার রেকর্ডিয় সম্পত্তি, আমরা কাউকে মারপিট করিনি, আমার জমিতে আমি দখল নিতে গেছি সেখানে তারা আমাদের বাধা দিতে আসলে হাতাহাতির ঘটনা ঘটেছে।

পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।