কেরানীগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত
কেরানীগঞ্জ (ঢাকা )প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে উপজেলা মিলনায়তনে আজ সকাল ১১ টায় বঙ্গবন্ধুর একশত চার তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ক্রিয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।কেরানীগঞ্জ সার্কেল ও সহকারী কমিশনার ভূমি সালাহউদ্দিন আইয়ূবীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ উপজেলা ভাইস চেয়ারম্যান আলো বেগম।
দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল ও সরকারি ভূমি মদিনা বেগম উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মনসুর আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা। অনুষ্ঠান শেষে কোমলমতি শিশুরা কেক কেটে জন্মদিন পালন করে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ ।








