ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১২:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে অটো মিশুক ছিনতাই চক্রের ৫ ডাকাত গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, April 6, 2024 - 2:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 70 বার

কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ দক্ষিণ থানায় মামলার ৬ ঘন্টা পরে মধ্যে ৫ অটো মিশুক ছিনতাই কারী ডাকাতদের গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশপুলিশ । লুন্ঠিত অটো মিশুক ও মোবাইল উদ্ধার ।এই তথ্যটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আজ জানান কেরানীগঞ্জ সার্কেল এডিশনাল এসপি শাহাবুদ্দিন সাহাব।

তিনি জানান গত চার এপ্রিল রাত ৭ টায় কদমতলী এলাকায় আশিক নামে একজন ব্যক্তি নিজের ব্যাটারি চালিত মিশুক ভাড়া চালানোর জন্য অপেক্ষা করছিল। এমন সময় অজ্ঞাত দুই লোক আব্দুল্লাহপুর যাবে বলে ৬০ টাকায় ভাড়া করে নির্ধারণ আব্দুল্লাহপুর এর উদ্দেশ্যে রওনা করে রাত অনুমান ৭ টা ৪৫ আব্দুল্লাহপুর যাওয়ার আগে ওই ব্যক্তিরা অটোচালককে তার অটো থামাতে বলে এ সময় তাদের গ্রুপের আরো লোকজন এসে অটো চালককে গাড়ি থেকে নামিয়ে হাত পা বেঁধে রাস্তার পাশে ফেলে দিয়ে অটো নিয়ে চলে যায় ।

এ ব্যাপারে গাড়ির মালিক মোআশিক মিয়া অজ্ঞাতনামা পাঁচজনার বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করে ।মামলার ৬ ঘণ্টার মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাঁচজন চিহ্নিত ছিনতাইকারীতে গ্রেফতার করছে সক্ষম হয় এবং ছিনতাইকারীদের শিকদারক্তি মোতাবেকঅটোরিকশা ও মোবাইল উদ্ধার করে । গ্রেফতারকৃত হবে হলো শামীম আহমেদ (২৮ )মো.হাসান (৩০ )মো.ইসমাইল (২৮ )মোহাম্মদ ইমদাদুল (২২ )মোআবু তাহের (৩৪) গ্রেফতারকৃত আসামিদের নামে দক্ষিণ কেরানীগঞ্জ থানা সহ একাধিক থানায় মামলা রয়েছে।