ঢাকা | মার্চ ১৩, ২০২৬ - ৫:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষার কার্যক্রম বুনিয়াদী প্রশিক্ষণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, April 25, 2024 - 3:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 140 বার

কেরানীগঞ্জ (ঢাকা )প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে আজ সকাল ১১ টায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে মন্দির ভিত্তিক তিন দিনব্যাপী শিশু ও গণশিক্ষা বুনিয়াদী কার্যক্রম উদ্বোধন করা হয়েছে ।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের সভাপতিত্বে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.সুকান্ত কুমার চন্দন (যুগ্ম সচিব) প্রকল্প পরিচালক মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায় । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিত্য প্রকাশ বিশ্বাস উপ-পরিচালক মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায় । এ

ছাড়া কেরানীগঞ্জের ৩৮টি মন্দিরের শিক্ষক-শিক্ষিকেরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ডাক্তার সুকান্ত কুমার চন্দন তার বক্তব্যে মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম কিভাবে পরিচালনা করতে হবে এ ব্যাপারে বিস্তারিত দিক নির্দেশনামূলক বক্তব্য দেন ।