ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ২:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নগরকান্দায় প্রশাসনের নাকের ডগায় তৈরি হচ্ছে অনুমোদনহীন ইজিবাইক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, May 12, 2024 - 4:55 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 58 বার

মাহমুদুর রহমান(তুরান),ফরিদপুরঃ ফরিদপুরের নগরকান্দায় প্রশাসনের নাকের ডগায় দেদারসে চলছে অনুমোদনহীন ইজিবাইক তৈরীর কারখানা।

উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসোনহাটি গ্রামে গড়ে উঠা কারখানায় তৈরী করা হ”েছ অনুমোদনহীন ইজিবাইক। বছরের পর বছর অবাধে চলছে এই কর্মকান্ড। কারখানার মালিকের বিরুদ্ধে ব্যব¯’া নিতে ¯’ানীয় প্রশাসনকে বারবার জানিয়েও কোনো প্রতিকার পা”েছনা ¯’ানীয়রা। এমনকি বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলেও টনক নড়েনি প্রশাসনের।

¯’ানীয়রা জানান, লস্করদিয়া ইউনিয়নের হাসোনহাটি গ্রামের জসিম শেখের বাড়ীতে কারখানা খুলে তৈরী করা হ”েছ অনুমোদনহীন ইজিবাইক। জানাযায়, ইজিবাইক নির্মাণ কারখানার মালিক সোহেল শেখ (৪৫) ইউএনও অফিসের এক কর্মচারীর আত্মীয়তার প্রভাব খাটিয়ে বছরের পর বছর ধরে তৈরী করছে অনুমোদনহীন ইজিবাইক।

এ বিষয়ে লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার বলেন, আমি জানতাম সেখানে সিলভারের হাড়ি পাতিল তৈরি করা হয়। তবে গত মাসিক সভায় গিয়ে শুনেছি সেখানে ইজিবাইক তৈরী করা হ”েছ। আমি বিষয়টি ইউএনও কে জানাবো।

নগরকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ বলেন, বিষয়টি নিয়ে উপজেলার মাসিক সভায় উপ¯’াপন করেছিলো ¯’ানীয় এক ব্যক্তি । আমি ইউএনও স্যারের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবো।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বীন কবির বলেন, অনুমোদনহীন ইজিবাইক তৈরী করা আইগত অপরাধ। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যব¯’া নেওয়া হবে।